দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘ভারসাম্যহীন’ ও ‘অসংলগ্ন’ আখ্যায়িত করে এর জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি বলেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ঢাকায় ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। এ বক্তব্যের মাধ্যমে এসব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা বলছেন যে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে করে কি বোঝা যায়? দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে।’
তিনি বলেন, আগে ১১ দল থাকলেও বর্তমানে দুটি দল বেরিয়ে যাওয়ায় জোটের সংখ্যা নয়টিতে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন। একইভাবে দাবির সংখ্যাও নয়টি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ঠুস-ঠাস হবে না, এই তো? এটাই তো তার বক্তব্য। এই সব বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছেন কারা জড়িত এগুলোতে। আপনারা বিশ্লেষণ করবেন।’
এরপর তিনি বলেন, ‘তবে আমি ওই লেভেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।’
এর আগে, ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এমএম/